ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

শেরপুর-২ আসনে এনসিপির মনোনয়ন নিলেন ‘জুলাই যোদ্ধা’ খোকন চন্দ্র বর্মণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ খোকন চন্দ্র বর্মণ। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। বর্তমানে মুখের চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য খোকন।

মনোনয়ন প্রসঙ্গে খোকন চন্দ্র বর্মণ হোয়াটসঅ্যাপ বার্তায় সমকালকে জানান, তাঁর এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়নের অভাব রয়েছে। তিনি বলেন, “এলাকায় একটি ভালো চক্ষু হাসপাতাল নেই—আমি একটি আধুনিক চক্ষু হাসপাতাল স্থাপন করতে চাই। সুন্দর একটি মসজিদ এবং একটি মন্দির নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের মান উন্নয়নে কাজ করতে চাই। সুযোগ পেলে এলাকাবাসীর জন্য অনেক ভালো কাজ করার ইচ্ছে আছে। আমি সবার দোয়া ও সমর্থন চাই।”

২৩ বছর বয়সী খোকন পেশায় গাড়িচালক। গত বছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিনে রাজধানীর যাত্রাবাড়ীতে তিনি গুলিবিদ্ধ হন। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, গুলিতে তাঁর ঠোঁট, মাড়ি ও মুখের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মারাত্মক রক্তক্ষরণ সত্ত্বেও তিনি অন্যের হাত ধরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাইকে খবর দেন।

খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি ও মাছ-মাংস সরবরাহের কাজ করেন। মা রীনা রানী দাস গৃহকর্মী হিসেবে কাজ করেন। খোকনের ছোট ভাই শুভ চন্দ্র বর্মণ তৃতীয় শ্রেণির ছাত্র এবং খোকন নিজে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

শেরপুর-২ আসনে এনসিপির মনোনয়ন নিলেন ‘জুলাই যোদ্ধা’ খোকন চন্দ্র বর্মণ

আপডেট সময় ১০:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫