ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামায়াতের পথসভায় সংগীত পরিবেশন করায় এএসআই বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার অভিযোগে যশোর পুলিশ লাইনসে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) যশোরের পুলিশ সুপার এ আদেশ দেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত জামায়াতের একটি নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে আয়োজিত ওই পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত আমির জিয়াউর রহমান।

রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলা ওই পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সংগীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন এএসআই মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ। বিষয়টি যশোর পুলিশ লাইনসের আরআইয়ের মাধ্যমে খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও যশোর পুলিশ সুপারের নজরে আসে। এতে পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে নড়াইল জেলার নিজ বাড়িতে যান এবং ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করেন। জিজ্ঞাসাবাদে তিনি জামায়াতের পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

জামায়াতের পথসভায় সংগীত পরিবেশন করায় এএসআই বরখাস্ত

আপডেট সময় ০৯:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫