ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।

একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারণায় ইউসুফ হাকিম সোহেল এক ভোটারকে বলেন, “আমি যদি এমপি নির্বাচিত হই, আপনাকে নিয়ে উমরাহ করতে যাব।”

নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী কোন প্রার্থী ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ বা প্রলোভন দেখাতে পারবেন না। কুমিল্লা-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানোর সুযোগ নেই। কেউ যদি করে, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন।”

নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বিষয়টি নিয়ে বলেন, “কাউকে ওমরাহে নিয়ে যাওয়া সওয়াবের কাজ, তবে ভোটের প্রলোভন হিসেবে নেওয়া প্রতারণা। আগে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিত, এখন ওমরাহতে নেওয়ার প্রলোভন দিচ্ছে। এগুলো জনগণের সঙ্গে প্রতারণা।”

উল্লেখ্য, মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের সঙ্গে কথা বলা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াত প্রার্থী

আপডেট সময় ১০:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫