ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে বাংলাদেশ সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন এমপিরা ঋণখেলাপি নন, ‘ঋণগ্রস্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া জবাব দিলেন রুমিন ‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান

হাদিকে ব্যাংকক নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালেই তাকে ব্যাংককে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ইতোমধ্যে ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তিনি আরও জানান, সরকার এ বিষয়ে পরিবারকে পূর্ণ সহযোগিতা করছে।

এর আগে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি থাকলেও পরবর্তীতে পরিবারের ইচ্ছায় গন্তব্য পরিবর্তন করে থাইল্যান্ড নির্ধারণ করা হয়। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, শরিফ ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার হাদির প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। রোববার সকালে করা সিটি স্ক্যানে তার মস্তিষ্কে ফোলা (সেরিব্রাল ইডিমা) আরও বেড়েছে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক বলে জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডের তথ্যমতে, হাদির ফুসফুস ও কিডনির কার্যকারিতা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা দেখা যাচ্ছে। এসব জটিলতা নিয়ন্ত্রণে রাখতে তাকে সার্বক্ষণিক নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হলেও সর্বোচ্চ চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাদিকে ব্যাংকক নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

আপডেট সময় ০৮:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫