ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপিলে মনোনয়ন বৈধ বিএনপি প্রার্থীর, বাতিলই থাকছে মাসুদ সাঈদীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪৫৬ বার পড়া হয়েছে

এবার আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন পিরোজপুর-১ আসনে (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন। তবে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর মনোনয়ন বাতিল বহাল থাকছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে এই ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এদিন সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ষষ্ঠ দিনের আপিল শুনানি শুরু হয়। আজ ১০০ আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ইসিতে গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৭৭টি বৈধ, নামঞ্জুর ৮১টি এবং ২৩টি আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

এদিকে তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিলে মনোনয়ন বৈধ বিএনপি প্রার্থীর, বাতিলই থাকছে মাসুদ সাঈদীর

আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬