ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সরকারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত এমপিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ও জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে।

এদিকে বিএনপি সরকারের এই মন্ত্রিসভায় বিগত স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে আন্দোলন শরিকদের মধ্যে থেকেও স্থান পাচ্ছেন জোটসঙ্গীদের তিনজন নির্বাচিত সংসদ সদস্য। তাদের মধ্যে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয়, গণসংসহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।  

জানা যায়, বাংলাদেশে বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। আলোচনায় থাকা এসব নেতাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এরপর একই স্থানে বিকেল ৪টায় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশিবিদেশি প্রায় এক হাজার বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ এমপি

আপডেট সময় ১০:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬