ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রার্থনা করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন আর ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা খাওয়ানো সেই শিক্ষিকা বরখাস্ত প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

 বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার পিরোজপুর১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, পিরোজপুরের মানুষ শত প্রতিকূলতা ডিঙিয়ে তাকে নির্বাচিত করে যে আমানত দিয়েছেন, তার সর্বোচ্চ মর্যাদা তিনি আজীবন রক্ষা করবেন। একইসঙ্গে তিনি তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শকে সমুন্নত রেখে এলাকায় উন্নয়ন ও দেশে ইনসাফ কায়েমের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পিরোজপুর১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এ কথা বলেন। স্পিকারের অনুমতিতে নির্ধারিত ৮ মিনিটের বক্তব্যে তিনি জুলাইআগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

মাসুদ সাঈদী ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সব শহীদের স্মরণ করেন। তিনি বলেন, তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে মিথ্যাচারের মাধ্যমে নির্মমভাবে হত্যার শিকার হওয়া আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীর রক্তস্নাত ত্যাগের বিনিময়ে আজ আমরা এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি।

শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে মাসুদ সাঈদী বলেন, দেশে ইনসাফ কায়েম করতে হলে দুর্নীতিতেজিরো টলারেন্সনীতি গ্রহণ করতে হবে। গত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই ৫২ হাজার কোটি টাকা পর্যন্ত লুটপাট হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে। তিনি সরকারি সুযোগসুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান।

জুলাই জাতীয় সনদএর প্রসঙ্গ টেনে মাসুদ সাঈদী বলেন, বিপ্লবী ছাত্রজনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হলো জুলাই সনদ। আমরা দেখেছি জামায়াতে ইসলামীসহ অধিকাংশ দল এতে সমর্থন দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিবস পার হতে চললেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। আমি আশা করি, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মাটি ও মানুষের নেতা আল্লামা সাঈদীকে হত্যার প্রতিবাদে পিরোজপুরের মানুষ যে রায় দিয়েছেন, তা আমার কাছে পবিত্র আমানত। আমি আমৃত্যু তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

 বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬