ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

এবার তুরস্ককে শাস্তি দিতে দাবি উঠেছে ভারতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

এবার ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত কয়েক দিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। আর এ কারণে তুরস্ককে শাস্তি দিতে দাবি উঠেছে ভারতে। তুরস্কের উপর অর্থনৈতিক অবরোধ জারি করার জন্য সরকারের কাছে দাবি জানাল স্বদেশি জাগরণ মঞ্চ। তুরস্কের বিভিন্ন সামগ্রী বয়কটের পাশাপাশি ভারতীয় পর্যটকদের সে দেশে না যাওয়ার অনুরোধ করা হয়েছে মঞ্চের পক্ষ থেকে।

সংঘাতের পরিস্থিতিতে প্রকাশ্যে যে একটি মাত্র দেশ পাকিস্তানকে সাহায্য করেছে, তা হল তুরস্ক। চার দিনের সংঘাতে ভারতের প্রায় তিন ডজন সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে ঢেউয়ের মতো ড্রোন উড়ে এসেছিল, তার অধিকাংশই তুরস্কের। তাই পাকিস্তান ও তুরস্কের ‘সখ্য’-কে মাথায় রেখে তুরস্কের উপরে আর্থিক অবরোধ, বিমান যাতায়াত বন্ধের দাবি জানিয়েছে ওই মঞ্চ।

মঞ্চের আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেছেন, চীনের পরেই পাকিস্তানকে অস্ত্র সরবরাহে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। যাদের পাঠানো অস্ত্র ও প্রযুক্তি পাক নৌসেনা ও বিমানবাহিনীকে যুদ্ধের উপযোগী করে তুলেছে। মঞ্চের মতে, তুরস্ক-পাকিস্তানের ওই প্রতিরক্ষা সমঝোতা কেবল বাণিজ্যিক নয়, আদর্শগত। লক্ষ্য দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা নষ্ট করে পাকিস্তানের সামরিক শক্তিবৃদ্ধিকে উৎসাহিত করা।

পরিসংখ্যান বলছে, গত তিনটি অর্থ বছরে গড়ে প্রায় দু’লক্ষ করে ভারতীয় তুরস্কে ঘুরতে গিয়েছেন। তুরস্ককে যাতে ভারতীয় পর্যটকেরা বয়কট করেন, সেই আর্জি দেশবাসীর কাছে রেখেছে ওই মঞ্চ।

ওয়াকবহাল মহলের মতে অবশ্য তুরস্ক থেকে আমদানির তুলনায় ভারতের রপ্তানি বেশি। অর্থনৈতিক অবরোধ বা দু’দেশের মধ্যে সংঘাতের আবহে দেশের ব্যবসায়ীদের ক্ষতিরই শঙ্কা বেশি। তবে এরই মধ্যে রাজস্থানের নানা মার্বেল সংস্থা ও পুণের আপেল ব্যবসায়ীরা তুরস্ক থেকে আমদানি বন্ধ রেখেছেন। বিভিন্ন ভ্রমণ সংস্থা বাতিল করেছে তুরস্ক ভ্রমণ। তুরস্কে ফিল্মের শুটিং না করার অনুরোধ জানিয়েছেন পশ্চিম ভারতের সিনেকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

এবার তুরস্ককে শাস্তি দিতে দাবি উঠেছে ভারতে

আপডেট সময় ১১:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫