ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনুরোধে তিনি আবারও দলে ফিরতে পারেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ওয়ানডেতে ফেরার সম্ভাবনা একেবারেই নাকচ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন সিলেটে দলের সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি স্পষ্ট করেন। ওয়ানডে দলে ফেরার প্রশ্নে মুশফিক বলেন, ‘ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দল এখন খুবই ব্যালেন্সড।’

তিনি আরও বলেন, টেস্ট দলে দীর্ঘ সময় খেলার অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। ‘আমি গত দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। এই সময়ে আমি সতীর্থদের কষ্টটা বুঝতে পেরেছি। বিশেষ করে মুমিনুল হক ও তাইজুল ইসলামকে ধন্যবাদ দিতে চাই। যখন তাদের হাসি দেখি, সত্যিই ভালো লাগে,’ বলেন মুশফিক।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থেকে শেষ করার লক্ষ্যও জানান তিনি। পাশাপাশি ঘরের মাঠে সিরিজ জয় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই অভিজ্ঞ ব্যাটার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক

আপডেট সময় ০৩:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬