ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর হাম ও হামের উপসর্গে আরও ১২ শি’শু’র মৃ’ত্যু পাঠ্যবইয়ে ইতিহাস সংশোধন হচ্ছে, যুক্ত হবে গণ-অভ্যুত্থান ফতুল্লার মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল পরিবারের সবাই তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক দলীয় বিবেচনায় ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে প্রতিবাদ জামায়াতের লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা

হাম ও হামের উপসর্গে আরও ১২ শি’শু’র মৃ’ত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ১১১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

হাম ও হামের উপসর্গে আরও ১২ শি’শু’র মৃ’ত্যু

আপডেট সময় ০৫:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬