ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু হরমুজ প্রণালি ইরানের জন্য ‘সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার’: গালিবাফ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি নোটিশ ছাড়াই আবারও ভারতে ভাঙা হলো মসজিদ অতিথি ডটকমের অন্ধকার ফাঁদ: জেল থেকে ছাড়া পেয়েই সাইফুলের নয়া মিশন আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, ইরানের দাবি প্রতিরক্ষা ভেদ করে সফল আঘাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

ইরানের ছোড়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহর। আয়রন ডোম, ডেভিড’স স্লিং কিংবা অ্যারো সিস্টেম—সব প্রতিরক্ষা স্তরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’।

রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে ইসরায়েলের ভূখণ্ডে চালানো সর্বশেষ হামলায় এই নতুন ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন।

‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্রটি ইরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে। এরপর থেকেই এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে জানান, এই মিসাইল যুক্তরাষ্ট্রের THAAD, প্যাট্রিয়টসহ ইসরায়েলের ব্যবহৃত বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

তাসনিম বার্তা সংস্থার তথ্য অনুসারে, ‘হাজ কাসেম’-এর পাল্লা প্রায় ১,২০০ কিলোমিটার। এতে রয়েছে অত্যাধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি এবং ইলেকট্রনিক জ্যামিং রোধ করার সক্ষমতা। বিশেষভাবে চালনাযোগ্য ওয়ারহেড থাকায় এটি প্রতিপক্ষের রাডার বা প্রতিরক্ষা কাঠামোকে ফাঁকি দিতে পারে।

এই মিসাইলের নামকরণ করা হয়েছে কুদস বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। ফলে ক্ষেপণাস্ত্রটি কেবল প্রযুক্তির প্রতিফলন নয়, বরং রাজনৈতিক ও প্রতীকী বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা ও নতুন মিসাইল ব্যবহারের মাধ্যমে ইরান স্পষ্টভাবে তাদের সামরিক সক্ষমতার একটি নতুন অধ্যায় শুরু করলো। অন্যদিকে, ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা কাঠামোর কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্র যেন এক নতুন মোড় তৈরি করেছে—যেখানে প্রযুক্তি, প্রতিশোধ ও প্রতিরক্ষা এক বিস্ফোরক বাস্তবতায় রূপ নিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, ইরানের দাবি প্রতিরক্ষা ভেদ করে সফল আঘাত

আপডেট সময় ১২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫