ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করলো জাপানি সমর্থকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এড়িয়েছে জাপান। রোববার (১৪ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি ২২ গোলে ড্র হয়। ম্যাচের শেষ দিকে জাপানের সমতাসূচক গোলের উল্লাসে যে নীল ব্যাগগুলো নাড়াতে দেখা গিয়েছিল সমর্থকদের, খেলা শেষে সেই ব্যাগই ব্যবহার হলো ভিন্ন এক কাজে। বিশ্বকাপের পরিচিত ঐতিহ্য ধরে রেখে গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা নিজেরাই পরিষ্কার করলেন জাপানি ভক্তরা।

রোববার গ্রুপএফ’-এর ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২২ গোলে ড্র করে জাপান। ম্যাচের ৮৯ তম মিনিটে কোকি ওগাওয়ার কর্নার থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান দাইচি কামাদা। সেই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন জাপানি সমর্থকরা। তাদের হাতে থাকা নীল ব্যাগগুলো তখন হয়ে ওঠে উদযাপনের অন্যতম অনুষঙ্গ।

তবে শেষ বাঁশি বাজার পর সেই একই ব্যাগে গ্যালারির আবর্জনা সংগ্রহ করতে দেখা যায় তাদের। নিজ দলের সমর্থনে টানা স্লোগান আর গোল উদযাপনের পাশাপাশি পরিচ্ছন্নতার এই সংস্কৃতিও যেন জাপানি সমর্থকদের পরিচয়ের অংশ হয়ে উঠেছে। বিশ্বকাপের মঞ্চে জাপানি সমর্থকদের এমন আচরণ প্রথমবার বিশ্বজুড়ে আলোচনায় আসে ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন তারা। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দেখা গেছে একই দৃশ্য।

এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচ শেষে নিজেদের উপস্থিতির স্মৃতি রেখে গেলেও এক টুকরো আবর্জনাও ফেলে যাননি জাপানি সমর্থকরা।  সাধারণত ম্যাচের পর যে স্টেডিয়াম পরিষ্কারে কর্মীদের বেশ বেগ পেতে হয়, সেখানে জাপানিদের এই উদ্যোগ আবারও কুড়িয়েছে প্রশংসা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করলো জাপানি সমর্থকরা

আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬