এবার নোরাফাতেহিএখনশুধুবলিউডেরজনপ্রিয়নৃত্যশিল্পীনন, আন্তর্জাতিকঅঙ্গনেওনিজেরঅবস্থানশক্তকরেছেন।২০২৬ফিফাবিশ্বকাপউপলক্ষে ‘সিরসির’ গানেউপস্থিতিবিশ্বজুড়েআলোচনায়এসেছে।তবেক্যারিয়ারেরসাফল্যেরপাশাপাশিতারব্যক্তিগতজীবননিয়েওচলছেজোরগুঞ্জন।বিশেষকরেপ্রশ্নউঠেছে-নোরাকিসত্যিইমরক্কোরফুটবলতারকাআশরাফহাকিমিরসঙ্গেসম্পর্কেজড়িয়েছেন?
কোথাথেকেশুরুহলোগুঞ্জন? প্রেমের গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। সে সময় নোরা মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস টুর্নামেন্টের একটি ম্যাচে উপস্থিত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনমাধ্যমে খবর ছড়ায়, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন। তখন ওই ফুটবলারের পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সেই ব্যক্তি আর কেউ নন, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি। গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে একটি ইনস্টাগ্রাম ঘটনা। ভক্তরা লক্ষ করেন, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়ে যায়।
সত্যিইকিপ্রেমকরছেন? এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি-দুজনের কেউই এই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক বক্তব্যও সামনে আসেনি, যা তাদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে। ফলে বর্তমানে বিষয়টি শুধুই গুঞ্জন ও জল্পনার পর্যায়ে রয়েছে। বিনোদনজগতে এমন গুঞ্জন নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘লাইক’ বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করেও প্রায়ই সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। তাই নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের দাবি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
গুঞ্জননিয়েনোরারআগেরপ্রতিক্রিয়া- নোরা অতীতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজবের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে তার নাম জড়ালে তিনি পরোক্ষভাবে বিরক্তি প্রকাশ করেছিলেন। এক টিকটক ভিডিওতে সেই গুঞ্জন নিয়ে আলোচনা হলে নোরা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, ‘ওয়াও’। তার সেই প্রতিক্রিয়া থেকে অনেকের ধারণা, ভিত্তিহীন ব্যক্তিগত গুজব তিনি গুরুত্ব দিতে চান না।
হাকিমিরব্যক্তিগতজীবন - মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় সম্পত্তি নিয়ে বিরোধ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। পরে দুজনই সন্তানদের যৌথভাবে লালন-পালনের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিলেও কেউই সেই সম্পর্কের সত্যতা স্বীকার করেননি। নোরা-হাকিমিকে নিয়ে কৌতূহল যে শিগগিরই কমছে না, সেটি বলাই যায়।

