ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতার মরদেহ, ঘিরে রহস্য জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান: শেহবাজ শরিফ মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় আসছে নতুন নিয়ম একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু এনআইসিইউতে, বাঁচাতে মরিয়া মা–বাবা ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করলো জাপানি সমর্থকরা পদ্মা ও যমুনার পর নতুন সেতু পরিকল্পনায় সরকার, পাশে চীন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (১৫ জুন ২০২৬) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে আয়োজিত এ সভাটি ছিল যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা

বিএনপি মিডিয়া সেলের পোস্টে বলা হয়, দেশের নগরাঞ্চলে ক্রমবর্ধমান যানজট কমিয়ে জনদুর্ভোগ লাঘব এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের ভাষ্য অনুযায়ী, যানজট সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের পর্যালোচনা সভা অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬