ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতার মরদেহ, ঘিরে রহস্য জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান: শেহবাজ শরিফ মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় আসছে নতুন নিয়ম একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু এনআইসিইউতে, বাঁচাতে মরিয়া মা–বাবা ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করলো জাপানি সমর্থকরা পদ্মা ও যমুনার পর নতুন সেতু পরিকল্পনায় সরকার, পাশে চীন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এবার যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে এসব কথা জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান ও রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রশাসক। যোগাযোগ বিশেষজ্ঞ ড. মোঃ হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। হকারদের বিকল্প কর্মসংস্থান, ফুটপাত জনসাধারণের চলার উপযোগী করা নিয়ে কথা হয়েছে। 

তিনি বলেন, বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পে অনেক বিনিয়োগ হয়ে গেছে, ১২ বছর অনেক ভোগান্তি হয়েছে। এখন পরিত্যক্ত ঘোষণা করলে বাজে উদাহরণ হবে। এ প্রকল্পকে কীভাবে ইমপ্রুভ, পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, জনগণ যেন সর্বোচ্চ সুবিধা পায় সেটি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে বিকল্প উপস্থাপন করা হবে।

এই যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, ঢাকা শহরে টার্মিনাল কেন্দ্রিক যানজট নিরসন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। সায়দাবাদ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প জায়গা দেখা হয়েছে। স্থায়ী জায়গা নিয়েও কাজ চলবে। আগামী সপ্তাহে শাহবাগে ট্রাফিক সিগন্যাল চালু হতে যাচ্ছে বলে জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনাল শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কাঁচপুরে আন্তঃজেলা টার্মিনাল দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। হকার উচ্ছেদও নয়, আবার বিশৃঙ্খলার মধ্যেও ছেড়ে দেওয়া নয় এমনভাবে কীভাবে দ্রুত হকার ব্যবস্থাপনা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যানজট রোধে কি করণীয় সেটি নিয়ে আলোচনা হয়েছে। মহাখালীতে রাস্তার ওপরে যেন বাস না থাকে, সেজন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে পূর্বাচলে বাস ডিপো হবে। সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬