ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতার মরদেহ, ঘিরে রহস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির উঠতি অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়েছে মহারাষ্ট্রের পালঘর জেলার নিজ বাসা থেকে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা সঞ্চিতাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আকস্মিক মৃত্যুর মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। অভিনেত্রীর বাবাও এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন না বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মৃত্যুর কিছুক্ষণ আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন সঞ্চিতা। তিনি একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা যায়। ফলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।

মাত্র ২২ বছর বয়সেই অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা উগালে। জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সম্প্রতি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে ‘সুকুন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। এছাড়া, Vicky Kaushal অভিনীত Chhaava সিনেমায় ‘তারাবাই’ চরিত্রেও দেখা গেছে তাকে।

তবে সঞ্চিতার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সবাই। তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতার মরদেহ, ঘিরে রহস্য

আপডেট সময় ০৫:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬