ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১১৯৯ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম,

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের সুবিধার্থে নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১৫ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন, এখন থেকে আদালত প্রাঙ্গনে যে সকল বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়জনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগ্যাল-এইড এর মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।

তথ্য সেবা কেন্দ্র উদ্বোধনের খবরে সেবা প্রত্যাশীরা জানান, আগে মামলার কাগজ পত্র সংগ্রহে সংশ্লিষ্ট থানা কিংবা কোর্ট ইন্সপেক্টর আইনজীবীসহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা ও হয়রানির শিকার হতে হতো আমাদের। এখন এই তথ্য সেবা কেন্দ্রে যদি তথ্য প্রদানে নিয়মিত কার্যত ভুমিকা রাখে তাহলেই তথ্য সেবা কেন্দ্রের উদ্দেশ্য সফল হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, তথ্য সেবা কেন্দ্রটি উদ্বোধন হওয়ায় শুধুমাত্র মামলার বাদী কিংবা বিবাদীদের উপকার হবে এমনটা নয়। এতে আইনজীবী থেকে শুরু করে মামলার কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে সকলের উপকারে আসবে। তবে এই তথ্য কেন্দ্রটি নিয়মিত খোলা রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শিল, উপস্থাপনয় ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামানসহ অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি

আপডেট সময় ০৩:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫