ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

এবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে দেখে জুলাই-আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত নয়।

তিনি বলেন, গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠে যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের ওপর অনেক কিছুই এসে পরে যাবে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামের প্রতি বিএনপির অনুভূতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দু-একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছেন। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির। ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন, এটা মানুষ জানে। ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, কোনো উস্কানিতে পা দেবেন না।

তিনি বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডা. ইউনুস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে কাঁচা মরিচের কেজি ৩০০-৪০০ টাকা। খাদ্যপণ্যর দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে, তারপরও আমরা সমর্থন করছি। তিনি অসৎ না। শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেল ও ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না। এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেওয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা: রিজভী

আপডেট সময় ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫