ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

এবার কোনোভাবেই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয় ছিল, তার মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে।

দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর গঠন ও কীভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায়ই রয়েছি। ৩১ দফার ভিত্তিতেই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে।

বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। ব্যাপক আলাপ-আলোচনার পর অনেক দলই ঐকমত্যে আসেনি। এমনকি কিছু দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান বিএনপির এ নেতা।

বিএনপি পিআর পদ্ধতি চায় কি না এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগেই বলেছি— আমরা পিআর পদ্ধতি চাই না। এছাড়াও ঐকমত্য কমিশনে আজ সংবিধান সংশোধনীর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন

আপডেট সময় ০৫:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫