ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

২০২৪ সালে আজকের দিনে ঢাবিতে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আজ ১৫ জুলাই। ২০২৪ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। নারী শিক্ষার্থীসহ শত শত আন্দোলনকারীদের ওপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে গর্জে উঠে সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল শিক্ষার্থীদের মাঝেও। ছাত্রজনতার আন্দোলনেই ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের।  

চব্বিশের ১৫ জুলাই, সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ।  দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এগোতে থাকে বিভিন্ন হলের দিকে। ভিসির বাসার সামনে তাদের মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। বেধড়ক পেটায় ছাত্রীদেরকে। হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগযুবলীগ। সন্ধ্যার পর মেডিকেল, একুশে হল, দোয়েল চত্ত্বর এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

কমপ্লিট শাটডাউনের মধ্যে রাজপথে নামে জুলাইয়ের অকুতভয় সৈনিকরা। তাদের দমাতে পুলিশের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয় রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। ১৪শ শহীদের রক্তের প্রতিদান জুলাই আন্দোলন নিয়ে আজ রাজনীতি, বিভাজন হওয়ায় ক্ষুব্ধ শহীদ ফারহানের বাবা।  

বুলেটের আঘাতে শহীদ হওয়া ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ মা ফারহানা দিবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তাদের ছেলে হত্যার বিচার। এ শহীদের পিতা মাতা চান এই হত্যাকাণ্ডের যথার্থ বিচার। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

২০২৪ সালে আজকের দিনে ঢাবিতে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ

আপডেট সময় ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬