ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না’ — জবি প্রক্টর জবিতে ষষ্ঠ আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতার সমাপনী ও নবীনবরণ বিশ্বকাপে ৫৫ লাখের বেশি বিয়ার বিক্রি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রেলের জমি কেটে ঝুঁকিতে হার্ডিং ব্রিজ সুন্দরবনে ঘন ঘন দেখা যাচ্ছে বাঘ, কিসের আলামত? মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০ দেশজুড়ে জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

ডিএমপির ৫০ থানায় ঘরে বসেই অনলাইনে জিডি সেবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ঘরে বসেই অনলাইনে জেনারেল ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, আগে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত, এখন সব ধরনের জিডি ঘরে বসেই করা যাবে।

এই সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একইভাবে gd.police.gov.bd ওয়েবসাইটেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর “নতুন জিডি আবেদন” অপশনে গিয়ে ঘটনার বিবরণ, স্থান, তারিখ এবং প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। হারানো জিনিসের ক্ষেত্রে কোথায় ও কখন হারিয়েছে তা উল্লেখ করতে হবে, প্রয়োজনে ছবি বা নথি আপলোড করা যাবে। আবেদন জমা দেওয়ার পর পোর্টালে লগ ইন করে যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।

ডিএমপি জানিয়েছে, অনলাইন জিডির জন্য কোনো ফি লাগবে না। তবে হারানো জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে দিতে হবে এবং যোগাযোগের জন্য সঠিক মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। প্রতিষ্ঠানটি বলেছে, এই উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে ও সহজ উপায়ে নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা

ডিএমপির ৫০ থানায় ঘরে বসেই অনলাইনে জিডি সেবা

আপডেট সময় ১২:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫