ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিমে হামলা : রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৯৩২ বার পড়া হয়েছে

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে এ অভিযোগ করেন। তার দাবি, সেদিন সকাল সাড়ে ১১টায় হাসপাতালের মধ্যবর্তী গেটে সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন চলাকালে অভিযুক্তরা চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক, আয়া ও লিফটম্যানসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন এবং মহিলা নার্স ও আয়াকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও হামলাকারীরা পালানোর আগে জখমের হুমকি দিয়ে যায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেবাচিমে হামলা : রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ০২:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫