ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হয়েছে ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, পূর্ব তথ্যের ভিত্তিতে বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু যৌথ বাহিনী পৌঁছাতেই সন্ত্রাসীরা পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। এলাকা অন্ধকার ও গলি-সংকীর্ণ হওয়ায় গ্রেপ্তার সম্ভব হয়নি।

বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক এবং মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হলেও ছয় মাসের কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি এবং ফের অপরাধ কার্যক্রম শুরু করেন।

সেনা কর্মকর্তা আরও জানান, দুই দিন আগে বুনিয়া সোহেলের সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। তখন অভিযানে তার ১৩ সহযোগী গ্রেপ্তার হয়। এবার অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হলেও তাকে ও তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

আপডেট সময় ১০:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫