ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা সামিট-এক্সিলারেট চালুর পর গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তেরির পথে চীন রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

নতুন ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে। ১৫ তলা ভবনটির নিচের তিন তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে।

ভবনের ওপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। এছাড়া নতুন ভবনে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬