ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে ‘বিনম্র শ্রদ্ধা’ লিখে শ্রদ্ধা জানান তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। এ ঘটনায় তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন।

এ ছাড়া বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়।

একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের কয়েকজন সদস্যও হত্যাকাণ্ডের শিকার হন।

সেসময় বিদেশে অবস্থান করায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।

আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল এবং এ উপলক্ষে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

আপডেট সময় ০৩:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬