ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

দেশের সব ব্যাংক খুব শিগগির মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ইএমআই বা কিস্তি সুবিধা চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ—টিআরএনবির উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে টেলিযোগাযোগ খাতের নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রেহান আসিফ আসাদ বলেন, টেলিকম খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার সক্ষমতা রাখে। এ খাত থেকে জিডিপিতে ১৫ শতাংশ পর্যন্ত অবদান আসতে পারে।

তিনি জানান, টেলিকম খাতকে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে নিয়ে যেতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। বাজেটের পর রোডম্যাপটি প্রকাশ করা হবে। এতে খাতটির জন্য দীর্ঘমেয়াদি ও পূর্বানুমেয় নীতিমালা থাকবে, যাতে ব্যবসা ও বিনিয়োগে অনিশ্চয়তা কমে।

সিম ট্যাক্স প্রত্যাহারের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এর সুফল গ্রাহকরা কতটা পাচ্ছেন, সে বিষয়ে টেলিকম অপারেটরদের জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, গত ছয় সপ্তাহে টেলিকম খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক বৈঠক করেছে সরকার। এসব বৈঠকে সংশ্লিষ্টদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনা হয়েছে।

রেহান আসিফ আসাদ বলেন, টেলিকম খাতে করহার তুলনামূলক বেশি হলেও দেশের সামগ্রিক ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো কম। বর্তমানে টেলিকম খাত সরকারের দ্বিতীয় বৃহত্তম কর রাজস্বের উৎস বলেও জানান তিনি।

এদিকে বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান জানান, ভবিষ্যতে স্পেকট্রামের দাম নির্ধারণে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্তকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

আপডেট সময় ০৫:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬