ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জিন্নাহর ছবি ছেঁড়া আবু তৈয়ব ডাকসুতে ভিপি পদে পেয়েছিলেন ১০ ভোট ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই উনি যেটা বলেছেন সেটাই শিরোধার্য: প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসি সচিব প্রতিক্রিয়া সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতার পরিচালিত ভূঁইফোড় অনলাইন পোর্টাল ‘আজকের কণ্ঠ’-এর মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের জেরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশ্যপ্রণোদিত অনুসন্ধানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এনসিপি।

আজ মঙ্গলবার যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যে রচিত প্রোপাগান্ডাকে ভিত্তি করে দুদকের মতো একটি রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করা প্রমাণ করে যে, সরকার দুদককে দলীয়করণ করেছে।

গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দমিয়ে রাখার জন্য দুদককে আবারও পুরোনো ফ্যাসিবাদের আমলের মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ক্যাডারদের তথ্যসূত্রহীন কাল্পনিক সংবাদের ওপর ভর করে কমিশন যে তদন্তের নাটক সাজিয়েছে, তার কোনো ন্যূনতম নিরপেক্ষতা বা নৈতিক ভিত্তি থাকতে পারে না। মূলত গণঅভ্যুত্থানের রূপকারদের রাজনৈতিকভাবে হেনস্তা করা এবং ফ্যাসিবাদের পথ পুনরায় উন্মুক্ত করতেই এই সাজানো অপতৎপরতা শুরু করা হয়েছে। এনসিপি স্পষ্ট ভাষায় জানাতে চায়-সত্যিকারের স্বাধীন, নিরপেক্ষ ও জুলাই সনদের ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশন গঠিত হলে যেকোনো অভিযোগের মুখোমুখি হতে কিংবা সুষ্ঠু তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।

বিবৃতিতে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নিরপেক্ষ তদন্তের নামে দলীয়করণের শিকার এই কমিশনকে জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামীদের দমনের হাতিয়ার বানানো হয়, তবে এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না।

সরকারকে পতিত ফ্যাসিবাদীদের পদচিহ্ন অনুসরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের এই ষড়যন্ত্রমূলক অপচেষ্টা বন্ধ করে জুলাই সনদের স্পিরিট অনুযায়ী স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠন করতে হবে। অন্যথায় ক্ষমতার অপব্যবহার ও সরকারি নীল নকশার বিরুদ্ধে দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা

আপডেট সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬