ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খেয়ে না খেয়ে কাটছে শত বছরের ছালেহার শেষবেলা: ৬ সন্তান থাকলেও খোঁজ নেওয়ার মতো নেই কেউ! বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন ‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’ জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে? কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে অজ্ঞান করে ২০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক

বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের বিধান রেখে আইন করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রকাশিত এক সরকারি গেজেটে ‘২০২৬ সনের ১৯ নং আইন’ হিসেবে এ আইন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির সম্মতিতে প্রণীত আইনটি জাতীয় সংসদে পাস হয়েছে।

গেজেট অনুযায়ী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরিব) নামে পুলিশের বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা হয়েছে।আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, দেশে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের বাহিনীতে একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে। এ উদ্দেশ্যে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিধান করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষায়িত এই বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিশেষায়িত সক্ষমতা কাজে লাগানোর বিষয়টিও আইনে গুরুত্ব পেয়েছে।

এতে আরও বলা হয়েছে, এসআরবি পুলিশের বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠিত হবে। ইউনিটটির গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়গুলো আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আইনটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেয়ে না খেয়ে কাটছে শত বছরের ছালেহার শেষবেলা: ৬ সন্তান থাকলেও খোঁজ নেওয়ার মতো নেই কেউ!

বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন

আপডেট সময় ১১:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬