ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল ‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি বাসে অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক মালিক-শ্রমিক-পুলিশ রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও কমল জ্বালানি তেলের দাম ৫ মাসে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ৪৫ টাকা

চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনপ্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানিয়েছেন, রাতেই ফলাফল ঘোষণা হতে পারে। ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বর্তমান উত্তেজনা বিরাজ করছে। ফলাফলের অপেক্ষায় থাকা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় মুখোমুখি অবস্থান নিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উভয়পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে গেটের দুই পাশে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।ক্যাম্পাসে মোতায়ের বরা হয়েছে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে তারা।

ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে। কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মীরা।

চাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ বলে জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির

আপডেট সময় ১১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫