ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম আর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসায় ফজরের নামাজের আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুম হাজী সেলিম দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দাওয়াত ও তাবলিগের অঙ্গনের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও নানা ধরনের অশান্তি ছড়ানোর সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

তিনি জানান, মরহুমের জানাজা নামাজ দুপুরে জোহরের নামাজের পর মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুম হাজী সেলিমের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে—আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

এদিকে হাজী সেলিমের ইন্তেকালে দাওয়াত ও তাবলিগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের আলেম-ওলামা, মুরুব্বি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম আর নেই

আপডেট সময় ১২:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫