ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প রিজওয়ানা এতটাই দুর্নীতিগ্রস্ত মহিলা, শেখ হাসিনাও তার ধারেকাছে আসবেন না: সিনিয়র আইনজীবী ২ হাজার জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট রূপপুর প্রকল্প যার অবদান, তার জন্য দোয়া: তারেক রহমান ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায় ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার ক্যারাম খেলাকে কেন্দ্র করে জবিতে জকসুর ক্রীড়া সম্পাদকের উপর প্রকাশ্য হামলা

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পেট্রল পাম্প কর্মচারীকে গাড়িচাপা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি চাপায় পেট্রল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ইতোমধ্যে তাকে ও তার গাড়িচালককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত কর্মচারীর নাম রিপন সাহা (৩২)। তিনি খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

পুলিশ জানায়, একটি কালো রঙের পাজেরো জিপে তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করেই গাড়ি নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় রিপন সাহা গাড়ির সঙ্গে দৌড়ে গেলে তাকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুরো ঘটনার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে গাড়ির মালিক জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন এবং তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পেট্রল পাম্প কর্মচারীকে গাড়িচাপা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬