ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এবার জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই। আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।

এ সময় শেখ রবিউল আলম বলেন, এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে। অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেয়া হবে। বেশি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

তবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬