ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

নিয়মিত জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ৩১৭ কিশোরকে সাইকেল দিলেন যুব প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এবার পবিত্র রমজান মাসে নিয়মিত জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজ নির্বাচনী এলাকার মোট ৩১৭ জন কিশোরকে সাইকেল উপহার দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার বিকেলে রাজধানীর মিরপুর১১ নম্বরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ পড়া ২৭ জন এবং রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরের মাঝে সাইকেল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি ঘোষণা দিয়েছিলাম, আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সি যে শিশুরা পুরো রমজান মাসে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের আমি উৎসাহিত করতে সাইকেল উপহার দেব। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।তিনি আরও বলেন, পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেড়ে উঠুক। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন এই নামাজের অভ্যাস সারাজীবন ধরে রাখতে পারে, সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

প্রতিমন্ত্রী জানান, মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে মোট ৩১৭ জন কিশোরকে এই উপহার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা ব্যক্ত করে আমিনুল হক বলেন, ‘এবার ৬টি মসজিদে এই আয়োজন করা হয়েছে। আগামী বছর এলাকার আরও বেশিসংখ্যক মসজিদে এই কার্যক্রম চালু করার চেষ্টা করব।

নামাজের প্রতি কিশোরদের আগ্রহী করতে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

নিয়মিত জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ৩১৭ কিশোরকে সাইকেল দিলেন যুব প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬