ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ভারতের ছয় যুদ্ধবিমান ও ৮৫ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, শাহবাজ শরিফ বললেন ‘অভূতপূর্ব সফলতা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

চলমান ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ও ৮৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কামরা বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই তথ্য নিশ্চিত করেন। খবর সামা টিভির।

প্রধানমন্ত্রী বলেন, “৬ ও ৭ মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিত করার মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী এক অনন্য দক্ষতার পরিচয় দিয়েছে। এটি আমাদের সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প ও অপারেশনাল সক্ষমতার প্রতিফলন।”

পিএএফ জানায়, ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফায়েল, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০। এছাড়া, মানববিহীন ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি ছিল ইসরায়েলি-নির্মিত হেরন ইউএভি ও ৮৪টি কোয়াডকপ্টার ও নজরদারি ড্রোন।

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পিএএফ-এর এয়ার ভাইস মার্শাল (এভিএম) আওরঙ্গজেব আহমেদ বলেন, “সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে।”

তিনি আরও বলেন, “পিএএফ সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে থেকেই প্রতিটি হামলার জবাব দিয়েছে এবং শত্রু বাহিনীকে লক্ষ্য করে সুনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে।”

পিএএফ জানায়, ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে তাদের সিগন্যাল ব্যাহত করা হয় এবং সফলভাবে ধ্বংস করা হয়।

প্রসঙ্গত, ৭ মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। ইসলামাবাদ জানায়, এতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তান অন্তত পাঁচটি যুদ্ধবিমান ও ডজনখানেক ড্রোন ধ্বংস করে। সংঘর্ষে পাকিস্তানের তথ্যমতে, ভারতের ১১ সেনা ও ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ফের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ভারতের ছয় যুদ্ধবিমান ও ৮৫ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, শাহবাজ শরিফ বললেন ‘অভূতপূর্ব সফলতা’

আপডেট সময় ১০:৫১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫