ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও! মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়: ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সঙ্গে বসতে চান জয়: ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির, নিলেন পরিবারের দায়িত্ব পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি

মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা কিছু ভারতীয়র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৭১৮ বার পড়া হয়েছে

এবার অনেকটা চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশের এই পেসার। লিগ পর্বের শেষ ৩ ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের দ্বারস্থ হয়েছে দিল্লি। এদিকে টাইগার পেসারকে দলে নেওয়ায় দিল্লির ওপর ক্ষেপেছেন ভারতীয় কিছু সমর্থক। এমন কী আইপিএলে দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় দেশটির অনেকেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল। বিরতি শেষে আগামীকাল শনিবার (১৭ মে) থেকে আবারও মাঠের লড়াই শুরু হচ্ছে। যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি। এরই প্রেক্ষিতে, বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয়।

এই নিয়মের অধীনে, দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে। দিল্লির হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে রাজি নন, তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মুস্তাফিজুরকে। কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত হজম করতে পারছেন না ভারতীয় কিছু সমর্থক। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে সই করানোর সিদ্ধান্তের জন্য দিল্লির ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করছেন তারা।

শুধু ক্যাপিটালসই নয়, বাংলাদেশি পেসারকে লিগে প্রবেশের অনুমতি দেওয়ায় বিসিসিআইয়ের ওপর চটেছেন ভক্তরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার কারণে অনেকেই টাইগার পেসারকে সে দেশের লিগে চাচ্ছেন না। এমনকী আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিও তুলছেন কেউ কেউ।

প্রসঙ্গত, গেল বছরের আগস্টের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক চলছে। আগামী আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটিও অনেকটা ঝুলে গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে।

এদিকে, মুস্তাফিজের আইপিএলে খেলাও এখনো ঝুলে আছে। টুর্নামেন্টটিতে খেলতে ইতোমধ্যে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন টাইগার এই পেসার। বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন তার খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোটাই বিসিবির ওপর। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও!

মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা কিছু ভারতীয়র

আপডেট সময় ১১:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫