ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড় যুদ্ধের অশনি সংকেত, অস্ট্রেলিয়ায় আবারও খুলছে সেই টাংস্টেন খনি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ ভোট, তবে এক ভোট নিয়ে অনিশ্চয়তা ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পকে তেহরান অন্যের ক্ষুধার্ত বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী অন্যের বাচ্চাকে স্ত’ন্য’পান করিয়ে আলোচনায় মন্ত্রী ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না কর্নেল অলি সরাসরি তদারকির দায়িত্বে প্রধানমন্ত্রী, হচ্ছে তদন্তও ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন  ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

মুখোমুখি দুই প্রজন্মের দুই তারকা, ইতিহাস দেখার অপেক্ষায় ভক্তরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় ফুটবল বিশ্ব একটি ঐতিহাসিক দ্বৈরথের সাক্ষী হতে চলেছে। ২০২৫ সালের ফিনালিসিমায় মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার রাজা আর্জেন্টিনা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে শিরোপার লড়াই ছাড়িয়ে এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকটি লড়াই, দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই।

ফিফা কংগ্রেস চলাকালে প্যারাগুয়ের আসুনসিওনে আয়োজিত এক বৈঠকে উয়েফা ও কনমেবল ছাড়াও উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। সেখানেই ২০২৫ সালের ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত হয়। যদিও নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি, তবে আয়োজকদের প্রস্তুতি ইতোমধ্যে পুরোদমে চলছে।

২০২২ সালে প্রথম ফিনালিসিমায় ইউরো জয়ী ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার তারা শিরোপা ধরে রাখার মিশনে নামবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে ইউরোর বর্তনাম চ্যাম্পিয়ন এবং বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান দল স্পেন। তরুণদের নিয়ে গড়া এই স্প্যানিশ দলটির রয়েছে সময়ের অন্যতম ফুটবল বিস্ময় ইয়ামাল, যিনি ইতোমধ্যে নিজেকে ইউরোপীয় ফুটবলের ভবিষ্যৎ মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এই ম্যাচের সবচেয়ে প্রতীকী দিক হচ্ছে দুই সময়ের দুই নক্ষত্রের মুখোমুখি হওয়া—একদিকে লিওনেল মেসি, যিনি দুই দশক ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন, অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ইয়ামাল। ভক্ত-সমর্থকরা এই লড়াইয়ে খুঁজে নিচ্ছেন একটি উত্তরাধিকার হস্তান্তরের সম্ভাব্য মুহূর্ত।

এদিকে ফিনালিসিমা কেবল দুই চ্যাম্পিয়নের দ্বৈরথ নয়, এটি দুই মহাদেশের ফুটবল সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মার লড়াই। ইউরোপীয় ট্যাকটিকস বনাম লাতিন আবেগ—এই বৈশিষ্ট্যপূর্ণ দ্বৈরথ সবসময়ই ফুটবলকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। তবে সবকিছু ছাপিয়ে মেসি ও ইয়ামালকে একই মাঠে খেলতে দেখা হয়ে উঠবে ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বড় যুদ্ধের অশনি সংকেত, অস্ট্রেলিয়ায় আবারও খুলছে সেই টাংস্টেন খনি

মুখোমুখি দুই প্রজন্মের দুই তারকা, ইতিহাস দেখার অপেক্ষায় ভক্তরা

আপডেট সময় ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫