ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর ইরানের হামলায় নিহত সেনাদের সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের বৈঠক সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই, মনোনয়নের সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি?

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আওয়ামী ও গণতন্ত্র কখনোই এক সঙ্গে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আলোচনা সভায় এসব কথা জানান মন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, এটা লিভারেল ডেমোক্রেট পার্টি। যা সবাইকে ধারণ করে। এসময় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যতবার সরকারে এসেছে, সে সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিলো বেশি।তিনি বলেন, একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে। সবাই মিলে এসব অপপ্রচার রুখে দিতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার নিশ্চিতসহ সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয় তুলে ধরেন আলোচকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬