ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ভারতে সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বিশাল শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরায়েল স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে আপত্তি, বিক্ষোভে নামল ভারতীয় গ্রামবাসী স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগসহ যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আমাদের প্রাপ্য সম্মান দিন: ব্রাজিলিয়ান তারকা ‘কনডেম সেলে’ রাখা হলো ফাঁসির আসামি সোহেল-স্বপ্নাকে  ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে, ঢাকায় আহত তরুণের অবস্থা আশঙ্কাজনক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১০২৩৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন—

  • দীপ্ত সাহা (২৫), উদয়ন রোড, গোপালগঞ্জ শহর

  • রমজান কাজী (১৮), কোটালীপাড়া

  • সোহেল রানা (৩০), টুঙ্গীপাড়া

  • ইমন তালুকদার (২৪), গোপালগঞ্জ সদর

বুধবার (১৬ জুলাই) শহরের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়া এই সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের একজন, গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকার সুমন বিশ্বাস (২০), বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।

তার মা নিপা বিশ্বাস জানান, দুপুরে খবর পান ছেলের শরীরে গুলি লেগেছে। প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

আহত সুমন বলেন, “আমি পাচুরিয়া এনএসআই কোয়ার্টারের পেছনে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করি। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ি। একটি গুলি পেটের ডান পাশে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে পড়ে।”

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার পেটের দু’পাশে গুলির আঘাত রয়েছে, সঙ্গে ডান হাতের একটি আঙুল মারাত্মক ক্ষতিগ্রস্ত। তার অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে, ঢাকায় আহত তরুণের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫