ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৩৭৫ বার পড়া হয়েছে

এবার দেশের বিভিন্ন জেলায় পথযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৬ জুলাই) ‌‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি। সেখানে পথ সমাবেশ করার কথা রয়েছে তাদের। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা চালাতে পারে এনসিপির নেতাকর্মীরা।

এজন্য গোপালগঞ্জসহ আশপাশের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের। এদিকে, গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‌‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ।’

দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগ নেতারা জানতে পেরেছে শুধু গোপালগঞ্জ নয়, তার আশপাশের জেলাগুলোতে এনসিপি-জামায়াত-শিবির-বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের সমাধিটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় সমাধিতে সেনা-পুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নজর রয়েছে।

এদিকে আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের বলেছে, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া শুধু একটি সমাধি নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র সেখানে নাশকতার পরিকল্পনা করছে।

বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনসিপি দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ

আপডেট সময় ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫