ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

এনসিপির বাচ্চা পোলাপাইন ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে: স্বেচ্ছাসেবক দল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

এবার নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন, আমরা ৫ আগস্টের পর কোনো সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি। কিন্ত আমরা দেখেছি, সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপাইন ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে।

তিনি আরও বলেন, যা হয়েছে, আমরা সহ্য করেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আজকের পর থেকে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি, কোনো ডিসির অফিসে, এসপির অফিসে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে-হিঁচড়ে এনে প্রশাসনের কাছে দেবো না, পুলিশে দেবো না, নিজেরাই বিচার করবো।

গতকাল (মঙ্গলবার) বিকেলে নোয়াখালী জেলা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তারেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হানসহ জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপিকে নিয়ে এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নেতারা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

এনসিপির বাচ্চা পোলাপাইন ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে: স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় ১১:০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫