ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

‘দেশ থেকে রাজাকার, আলবদরদের উৎখাত করতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগের ছায়াতলে জামায়াত–শিবিরের লোকজন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করার ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরে সংগঠনটির বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ শহরের এই কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

নুরুল ইসলাম বলেন, ‘যে লোকটির ঘোষণায় এই দেশ স্বাধীন হয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হয়েছে। আওয়ামী লীগের ছায়াতলে থেকে জামায়াত–শিবির এসব করেছে। আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। তারা আমাদের হৃদয়ে আঘাত করেছে, আমরা ধৈর্য ধরেছি। নেতা ধৈর্য ধরতে বলেছেন। বাংলাদেশ থেকে এই রাজাকার–আলবদরদের উৎখাত করতে শুধু স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’

দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নুরুল আলম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা

‘দেশ থেকে রাজাকার, আলবদরদের উৎখাত করতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট’

আপডেট সময় ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫