ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

এবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আবু সাঈদ হত্যার বিচার দাবি করেন।

গত বছর ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ সকালে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-স্কুলশিক্ষার্থী

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু

আপডেট সময় ১২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫