ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার সব পদ-পদবী থেকে পদত্যাগ রংপুরে প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

এবার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে দুই দফা হামলার পর গোপালগঞ্জে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা।আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে। হামলা চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুঁড়ে ফেলে তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন। আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবো।

আজ দুপুর ২টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছেছে। এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তারা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করছে এক যুবক। হামলার পর এক পুলিশ সদস্যকে দৌঁড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। লাঠি হাতে থাকা যুবকরা গাড়ি ভাঙচুর করতে করতে বলতে থাকেন, ‘আমরা এখনও রাজপথে আছি। এই গাড়ি (পুলিশ ভ্যান) ভেঙে ফেল, আগুন ধরা।’

উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের কিছু সময় পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় ইউএনও গাড়িচালক আহতের খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর

আপডেট সময় ০২:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫