ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আ’টক করল ইসরায়েল বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানো মিশর কোচ হোসামের প্রতি গাজার শিল্পীদের শ্রদ্ধা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবে ‘যুদ্ধবিরতি শেষ’: ট্রাম্প মেসির জন্য নয়, অন্য কারণে আর্জেন্টিনা সাপোর্ট করেন নেতানিয়াহু, জানালেন নিজেই জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত ফাঁ’সি’র রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম ব্রাজিল-জার্মানির কাতারে এবার নাম লেখাল ফ্রান্স

জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা মেনে নেওয়া হবে না: ছাত্রশিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৯৯২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। আমাদের জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা কখনোই মেনে নিব না।

আজ বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌‘আমাদের লড়াই ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি এনসিপি নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে বেলা পৌনে দুইটার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান, তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড়

জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা মেনে নেওয়া হবে না: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫