ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সালমান এফ রহমানকে জামিন দিল আদালত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার কারণে তাৎক্ষণিক মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মোহাদ্দেসুল আমিন।

এই মামলার অন্য আসামিরা এর আগেই জামিন পেয়েছেন। তাদের মধ্যে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও পরিচালক এবং একাধিক সহযোগী প্রতিষ্ঠানের নাম রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১৯ নভেম্বর এক্সিম ব্যাংকে জমা দিলে ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে চেকটি ফেরত আসে।

পরবর্তীতে আইনি নোটিশ পাঠিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হলেও তা পরিশোধ না করায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন ও দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সালমান এফ রহমানকে জামিন দিল আদালত

আপডেট সময় ০৫:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬