ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার জেড স্পেন্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জেড স্পেন্স। থ্রি লায়ন্সের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই রাইটব্যাক। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের নাটকীয় জয়ের পর মাঠেই সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

জানা যায়, প্রায় দুই বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলার। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংল্যান্ড জাতীয় দলের ইতিহাসে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। পাশাপাশি ইউরোপ ও ইংল্যান্ডে বেড়ে ওঠা মুসলিম তরুণদের জন্য অনুপ্রেরণা হতে চান বলেও জানান তিনি।

তবে এই অর্জনের পথ সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোয়ালে গুরুতর চোট পান স্পেন্স। চিকিৎসকদের পরামর্শে বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নামেন তিনি। চোট ও শারীরিক অস্বস্তি সত্ত্বেও পুরো ম্যাচজুড়ে দৃঢ় রক্ষণ সামলে নরওয়ের আক্রমণভাগকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখেন এই ডিফেন্ডার।

 ম্যাচ শেষে ইংল্যান্ড জয় নিশ্চিত করলে মাঠেই সিজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান স্পেন্স। তার এই আবেগঘন মুহূর্ত ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার জেড স্পেন্স

আপডেট সময় ১২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬