ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ডস ব্যানারে নতুন বিতর্কে আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের উচ্ছ্বাসের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে লিওনেল মেসির দল। ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা স্প্যানিশ ভাষায় লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ব্যানারটির অর্থ— ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’।

দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে বহু বছর ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলছে। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধও হয়েছিল, যাতে শত শত মানুষ নিহত হন।

এই রাজনৈতিক বার্তা ফুটবল মাঠে তুলে ধরার ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে ফিফার নিয়ম নিয়ে। কারণ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিধিমালায় রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ।

এর আগেও ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। সে সময় সংস্থাটি এটিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অসদাচরণ হিসেবে বিবেচনা করেছিল।

ফলে এবারও একই ধরনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ডস ব্যানারে নতুন বিতর্কে আর্জেন্টিনা

আপডেট সময় ১২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬