ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ আগামী বছরেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানি সম্পদ প্রতিমন্ত্রী ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, গুনতে হলো জরিমানা বিক্রেতার মাথায় অতিরিক্ত পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক দিল্লিতে ব্রিকস সম্মেলনের হোটেলে মিলল পচা খাবার ও তেলাপোকা মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: আসিফের উদ্দেশে রাশেদ খাঁন বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ আগামী বছরেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানি সম্পদ প্রতিমন্ত্রী নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ডিসেম্বরে আসা তো দূরের কথা, শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস

পিকফোর্ডের ‘গোপন উত্তরপত্র’ হাতে মেসি! ম্যাচ শেষে গোলপোস্টের সামনে ধরা পড়ল ইংল্যান্ডের টাইব্রেকার পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের নাটকীয় সমাপ্তির পর দেখা গেল আরও এক চমকপ্রদ দৃশ্য। ফাইনালে ওঠার আনন্দ তখনও কাটেনি। ঠিক সেই সময় গোলপোস্টের সামনে পড়ে থাকা একটি পানির বোতল কুড়িয়ে নেন আর্জেন্টিনার উইঙ্গার নিকো গঞ্জালেস। বোতলটি হাতে নিয়েই তিনি অবাক হয়ে যান।

দেখা যায়, বোতলের গায়ে ডাকটেপ দিয়ে লাগানো একটি কাগজে লেখা রয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের টাইব্রেকার সংক্রান্ত বিস্তারিত তথ্য। বিষয়টি বুঝতে পেরে নিকো সঙ্গে সঙ্গে ডেকে আনেন অধিনায়ক লিওনেল মেসিকে। পরে ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং দলের একজন স্টাফও সেখানে যোগ দেন। চারজন মিলে বোতলে লেখা নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকেন।

জানা যায়, বোতলটি ছিল ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের জন্য প্রস্তুত করা একটি নির্দেশিকা। কোন আর্জেন্টাইন খেলোয়াড় টাইব্রেকারে কোন দিকে শট নিতে পারেন, কার বিপক্ষে কোন দিকে ঝাঁপ দেওয়া উচিত, এমন নানা কৌশল বিস্তারিতভাবে লেখা ছিল সেই কাগজে।

নির্দেশনায় লিওনেল মেসির ক্ষেত্রে বাঁয়ে ফেক দিয়ে ডানে ঝাঁপ দেওয়ার পরামর্শ ছিল। গনসালো মন্তিয়েলের শট ঠেকাতে বলা হয়েছিল বাঁদিকে ঝাঁপ দিতে। লিয়ান্দ্রো পারেদেসের ক্ষেত্রে সামান্য বাঁয়ে দাঁড়িয়ে ডানদিকে ঝাঁপ দেওয়ার নির্দেশনা ছিল। এনজো ফার্নান্দেজের জন্য আবার মাঝখানে অবস্থান ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, কাগজে আর্জেন্টিনার তৃতীয় গোলকিপার হেরোনিমো রুলির নামও ছিল। এমনকি তিনি যদি টাইব্রেকারে শট নিতে আসেন, সে ক্ষেত্রে কোন দিকে ঝাঁপ দিতে হবে, সেটিও উল্লেখ করা হয়েছিল।

তবে এত বিশদ প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারিয়ে টাইব্রেকারে জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর ম্যাচ শেষে পিকফোর্ডের সেই ‘গোপন উত্তরপত্র’ আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতে ধরা পড়ার ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

পিকফোর্ডের ‘গোপন উত্তরপত্র’ হাতে মেসি! ম্যাচ শেষে গোলপোস্টের সামনে ধরা পড়ল ইংল্যান্ডের টাইব্রেকার পরিকল্পনা

আপডেট সময় ০৩:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬