ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সত্য কখনো চাপা থাকে না, সামনে আসবেই: সাদিয়া আয়মান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময় গুঞ্জন ছড়িয়েছে তাকে ঘিরে। তবে এসব নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বা বিতর্কে জড়াতে চান না এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, ছড়িয়ে পড়া গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাদিয়া আয়মান।

গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কোনো বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি কাদা ছোড়াছুড়িতে জড়াতে চান না। তার ভাষ্য, একজন এক সাক্ষাৎকারে একটি কথা বলবেন, আর তিনি পাল্টা আরেকটি কথা বলে বিতর্ক বাড়াবেন—এ ধরনের পরিস্থিতি তিনি তৈরি করতে চান না।

সাদিয়া আয়মানের বিশ্বাস, সত্য কখনো দীর্ঘদিন চাপা থাকে না। সময়ের সঙ্গে সত্য নিজেই সামনে চলে আসে। তাই অযথা নিজের শক্তি নষ্ট না করে কাজ ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

প্রেম ও বিয়ে নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, আপাতত প্রেমের প্রতি তার তেমন আগ্রহ নেই। বরং নিজের ক্যারিয়ার ও জীবনকে গুছিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সঠিক সময় এলে জীবনের পরবর্তী সিদ্ধান্তও হয়ে যাবে বলে মনে করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, এখনই নিজের জীবনের সব গল্প প্রকাশ করতে চান না। তিনি মনে করেন, সময়ের সঙ্গে আরও অভিজ্ঞ ও সিনিয়র হওয়ার পর নিজের অভিজ্ঞতাগুলো প্রকাশ করলে সেগুলোর মূল্যও বেশি থাকবে।

সাদিয়া আয়মান জানান, শুটিং, পরিবার এবং নিজের পোষা বিড়ালের যত্ন—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের প্রতিও তিনি বেশ সচেতন।

যেসব বিষয় তার মানসিক শান্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেগুলো এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তাই আপাতত গুঞ্জন কিংবা বিতর্ক নয়, নিজের কাজ, পরিবার ও মানসিক শান্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সাদিয়া আয়মান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

সত্য কখনো চাপা থাকে না, সামনে আসবেই: সাদিয়া আয়মান

আপডেট সময় ১১:৪৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬