ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প

শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এক ব্যক্তির সঙ্গে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্যকে অভিনেতাকে শান্ত করার চেষ্টা করতেও দেখা গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

ঘটনার বিষয়ে জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাজার এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশি। এ সময় সমু চৌধুরীকে ঘিরে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিনেতার আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন অনেকে। কেউ কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন, আবার কেউ অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে, গত বছরের ১২ জুনও অস্বাভাবিক আচরণের একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। সে সময় ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পরিচিত মুখ সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার টেলিভিশন অভিনয়ে অভিষেক হয়। পরে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেন তিনি। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল

শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬